উত্তরদিনাজপুর

আবার অভিনব কায়দায় সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ

মহাত্মা গান্ধির অহিংসবাদ নীতি মেনে এবার প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তার প্রতি গান্ধী গিরি প্রয়োগ করছে। অভিনব কায়দায় চকলেট বিতরণের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসন মোটসাইকেই সহ বিভিন্ন গাড়ির চালকদের কোন প্রকার আইনি কেস না দিয়ে গান্ধীগিরির আদলে বৃহস্পতিবার দুপুরে উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে, জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের নির্দেশে বাইক আরোহী সহ যাত্রীবাহী গাড়ির চালকদের সচেতন করতে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হল। কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রাযের নেতৃত্বে কালিয়াগঞ্জ থানার টাউনবাবু অতনু চক্রবর্তী, ট্রাফিক অফিসার প্রতাপ মিশ্র এবং বেশ কিছু সিভিক ভলান্টিয়ার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। শহরের বাইক আরোহীদের পুলিশ প্রশাসন থেকে অনুরোধ করা হয় শুধু মাথায় হেলমেট পড়লেই হবেনা বাইক আরোহীদের বুট পরে বাইক চালাতে হবে। তবেই তাদের পুরোপুরি নিরাপত্তা থাকবে বাইক চালানোর ক্ষেত্রে।

        কালিয়াগঞ্জ থানার টাউনবাবু অতনু চক্রবর্তী জানান, ট্রাফিক ভঙ্গকারীদের অনেক ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন পরিবর্তন দেখা দেয়নি, বরং দুর্ঘটনার পরিমাণ বেরেছে। তাই জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের নির্দেশে তাদের চকলেট বিতরণের মাধ্যমে অনুরোধ করা হচ্ছে, যেন তারা ট্রাফিক আইন মেনে হেলমেট পরে, বুট পরে বাইক চালান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/yGnAPw9plfM